ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মৃ্ত্যু হলো যুবকের

যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকার শেখ রাসেল শিশু পার্কের সামনে থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত সিরাজ শেখ (৪৫) সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মৃত গফুর শেখের ছেলে।


সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নুরুল ইসলাম জানান, দুপুরে সিরাজ যমুনা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে তিনি নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় সিরাজ শেখের মরদেহ উদ্ধার করে।


তিনি আরও জানান, উদ্ধার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑